দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের পর পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদরাসা মসজিদসংলগ্ন একটি কাঁঠালবাগান থেকে স্থানীয়রা তাদের আটক করেন।
আটক দুজন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত সাত দিন ধরে ওই দুই শিক্ষার্থী রাতে স্থানীয় এলাকার একটি বাগানে আসা-যাওয়া করছিলেন। শুক্রবার রাতে বাগানের ভেতরে দুই ঘরের মাঝামাঝি অবস্থানকালে স্থানীয়রা তাদের আটক করেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও দুই শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে আলোচনা শেষে দুই শিক্ষার্থীর লিখিত সম্মতিতে শনিবার তাদের দুই পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রক্টরিয়াল বডি।
আটক ছাত্র বলেন, গত সাত-আট মাস ধরে তাদের সম্পর্ক। ‘আমি ভুল করেছি। আমি ওই মেয়েকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে রাজি আছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানার পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। শনিবার বিকেলে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।
যে আই